উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে কিশোরী রুগীনি নিখোঁজ। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। পড়ে
নিখোঁজ হওয়া রুগীনি উদ্ধার হয় পাশের গ্রাম থেকে। জানাজায় মায়ের পিটুনি খেয়ে দুদিন আগে আত্মহত্যার চেষ্টাও করেছিল এই রুগীনি। ঘটনায় চাঞ্চল্য
জেলা হাসপাতাল জুড়ে। রবিবার সকালে নিখোঁজ হয় মহিলা ওয়ার্ডের ৬৯ নং বেডের সোহাগী খাতুন (১৪)। ২৬ শে জানুয়ারী মা খুকি বিবির সাথে
মনমালিন্য হওয়ায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টার সময় তাকে উদ্ধার করে রায়গঞ্জ সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করে দুই প্রতিবেশী। সেই
থেকে কারও সাথে কথা বলছিল না সোহাগী। বাবা নিখোজ এই মেয়েটির। ঠিক কি কারণে আত্মহত্যার চেষ্টা করেন এবং হাসপাতাল থেকেই বা পালালো
কেনো তদন্ত শুরু করেছে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/-SqVMbouLZ0
উত্তরদিনাজপুর